ঈশ্বর আমাকে বিরক্ত করো না // সুশান্ত ভট্টাচার্য

ঈশ্বর আমাকে বিরক্ত করো না
আমি আমার মতো বাঁচতে চাই
কোনো নিষেধ আমার জন্যে রেখো না
আমাকে ভালোবাসতে দাও মানষকে।

ঈশ্বর মানবতার বড় প্রয়োজন
আজ এই রক্ত স্নাত পৃথিবীতে।
এতো ঘৃণা চারিদিকে কে ছড়ালো?
কেন ছড়ালো?  - আমি জানি না!

ঈশ্বর শান্তি কী আসবে এই পৃথিবীতে
কোনো এক অলৌকিক ভোর?
শেষ হবে কী এই মৃত্যুর মিছিল?
এই দাঙ্গা,হত্যা, ধর্ষণ  - এই রক্তক্ষয়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ