নদীর জল // চৈতন্য ফকির

দীর্ঘ খরার পর বৃষ্টির অপেক্ষায় প্রিয় নদী।
রুক্ষ মাঠ চরাচরভূমি ফাটল ধরে আছে
আকাশ থেকে কখন নামবে চাতকজল।
নদীও শুকিয়ে গেলে বৃষ্টি কখন আসবে
অপেক্ষায় কাটে রাত সকাল প্রহর।

নদীটি শুকিয়ে গেলে জল চাই জল চাই
ওগো আকাশগঙ্গা নামাও বৃষ্টিবারিজল

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ