বৃষ্টির ফোঁটা শুষ্কতম // রূপালী মান্না

দিনটা জুড়ে অঝর শ্রাবণ
ঝোড়ো হাওয়ায় মন উদাস ,
মাতাল করা দৃষ্টি তোমার
শরীর জুড়ে উষ্ণশ্বাস ।

বৃষ্টি স্নাত শরীর যেমন
অনুভূতিরা করছে বাস ,
তোমায় ঘেরা স্মৃতির আকাশ
নিকোটিন মাখা দীর্ঘশ্বাস ।

তুমি মাখানো উষ্ণ দুপুর
তুমি মাখানো মিষ্টি  বাতাস ,
সেসব শুধুই স্মৃতি এখন
হৃদয় জুড়ে হা -হুতাশ

তুমি জড়ানো বৃষ্টি ছিল
রঙিন থেকে রঙিনতম ,
তুমি হারানো বৃষ্টি আজ
কঠিন ,ধূসর ,শুষ্কতম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ