তোমার নাম // অপাংশু দেবনাথ

জলের নীচে নাম খুদিত আছে তোমার।
পাড়ে দাঁড়ানো গাছের ছায়া,
                     পড়েছে জলে।

পাখিটি রোজ ডুবতে থাকে গভীর জলে।
তাল পাতার নীড় থেকে 
       শিশু পাখিটি দেখে।

এভাবেই সে উড়তে শিখে, ডুবতে শেখে জলে।

আমি জমিতে রোদ অক্ষরে লিখি, তোমার নাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ