ওগো // অয়ন অপি

ওগো হরিণী, রাঙা বরণী,
তুমি করেছো মোরে ঋণী ।
তুমি আমারই রাণী, তুমি দামিনী,
অভিমানিনী, রাগিনী ॥

ওগো বিহঙ্গ, জ্বলিছে অঙ্গ,
কতো যে রঙ্গ জাগে মনে ।
মিলি তোমার ই সনে, তোমার ই মনে,
প্রতি ক্ষণে ক্ষণে, অকারণে ॥

ওগো আলেয়া, স্বপনের খেয়া,
মন দেয়া নেয়া হলো সারা ।
তুমি চাঁদ আঁধারের, বাঁধ প্লাবনের,
স্বাদ রসনার, এই প্রাণের ॥



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ