সালতামামি || তনুশ্রী মল্লিক

সালতামামি
তনুশ্রী মল্লিক


কবিতা কিভাবে লিখতে হয় ?
কবিতা কী ,খায় না মাথায় দেয় , জানিনা কিছুই, কবিতার শরীর মেয়ে না ছেলে তারও অ্যানালিসিস করেছি , কিন্তু কিছুই পাইনি, শুধু এক অবাক বোধের জন্ম দিয়ে গেছে আমাকে,
আসলে নরম তুলতুলে একটা মন নিয়ে যদি লিখতে থাকি কবিতার কঠিন বাস্তব , তাহলে তা হয়ে ওঠে জীবনের এক গদ্য,
কবিতা কে অনুভূতির আঁচে পুড়িয়ে যে কাঠকয়লা তৈরী হবে তাই দিয়েই লিখবো এবার বিগত সময়ের সালতামামি,
আমি তো কখনও কবিতা কে বোধের বাইরে রাখিনি, ও তো অনায়াস গতি বিভঙ্গে হেঁটে যাচ্ছে নরক থেকে স্বর্গে,
তবে কী ভাবে লিখতে হয় কবিতার বিষাদ , আনন্দ, হাসি,আমি কী শুধুই কান্না লিখে যাবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ