সভ্যতা ঘুমায় // রঞ্জিত চক্রবর্তী

মানুষ নামের দেহশ্রী
এখন উত্তাপের যন্ত্র
বয়স পেকে গেলেও
বুদ্ধি থাকেনা মজ্জায়।
বিবেকের খাঁচায়
সিংহের গর্জন
সুযোগ পেলেই
কলিজা খুলে খায়।
ত্যাগের রঙ
শরীরে মাখলেও
বিচারে আঙ্গুল তুলে
বিক্রমের ধ্বজা উড়ায়।
মার্জিতের মূর্তি ঢাকা
শুদ্ধতার কাপড়ে
তবুও রক্ষা নেই
নিঃশ্বাস-প্রশ্বাস মাটিতে মিশে।
সভ্যতা ঘুমায়
মুখ ঢেকে চাদরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ