লক্ষহীন ছুটে চলা
শুধু ছুটে চলা
যশ,খ্যাতি, মোহমুগ্ধতা
অফুরান চাহিদা।
লালসায় নাচে রৌদ্র ভৈরব।
লোভের মরিচিকার উস্কানী
সর্ব সুখ জাপ্টে ধরার আকন্ঠ পিপাসা
চাই - চাই - চাই
আরো চাই - চাওয়ার শেষ নাই।
তারপর একদিন - শেষদিন
চুরমার হয় কাঙ্ক্ষিত লিপ্সা।
প্রতিদ্বন্ধী হৃদয় ক্লান্ত হয়
সফলতায় না হয় ব্যর্থতায় -
মুখ ঢাকে নীরবে।
ছায়ামাখা অন্ধকার শেষ শয্যাপাতে
অলক্ষ্যে যবনিকার অন্তরালে
মরুভূমির বাতাস -

0 মন্তব্যসমূহ