অন্ধকারের পথিক
©সোমা লাহিড়ী মল্লিক
অনিশ্চিত জীবনপথের পথিক ওরা,
মনের অন্ধকারে লিখতে থাকে দিনলিপি
পোকামাকড়ের জন্মদিন পালন করে,
কুকুর বেড়ালের মতো আশ্রিত হয়ে থাকে,
অতিথি হয় রঙ্গমঞ্চে, মানুষ জীবন বড়োই
অদ্ভুত, মগজের ধার আর চটকদারিতায়
পৌঁছে যায় মহাকাশে, আবার কখনো
পরজীবী হয়ে বাড়তে থাকে
কামিনি গাছকে ভালোবেসে,
মহীরূহতে স্বর্ণলতা দেখিনি,
দেখিনি তালগাছের ডালে পাতায়,
মনের নাকি বিজ্ঞান নেই ওরা বলে।
লজ্জাবতীর আত্মগোপন দেখেনি যারা,
ওরা না জেনে সব জানে, না বুঝে সব বোঝে,
ওরা মানব শরীর বোঝে, ওরা মানব-বিজ্ঞান
বোঝে না। ওরা ধর্মকে বলে বিজ্ঞান
ওরা দর্শন জানে না, ওরা ধ্বংস করতে জানে,
ওরা মানুষ হতে জানে না, ওরা মানুষ
বোঝে না, ওরা মানুষ চায় না।।
0 মন্তব্যসমূহ