দুটি কবিতা // রীনা মজুমদার

রীনা মজুমদা মুজনাই সাহিত্য সংস্থা' অনলাইন ও মুদ্রিত সংখ্যায় , অনলাইন সহজ উঠোন' ও অন্যান্য পত্রিকায় লেখালেখির মাধ্যমে আমাদের নিকট পরিচিত।তাঁর দুটি কবিতা পড়ুন।



[

আশ্রয় 


নদীর সাথে বন্ধুত্ব শৈশব থেকে
 কত কথা বলে সরল মনে
  কিছু রাখা আছে সযত্নে 
শব্দ নিঃশব্দের ভালোবাসা থেকে
তুলে নিতাম এক আঁজলা জল 
যেমন,  তার বুকে ভেসে যাওয়া কীটপতঙ্গ
আশ্রয় পায় খড়-কুটোতে !  
 নদীর বুকে ভাটার টান
 জোয়ারহীন শান্ত জীবন 
 মুক্তির ক্রমান্বয়ে শুধু আশ্রয়ে
 দুজনের অন্ধ ভালোবাসা

 নদীর সাথে আমার বন্ধুত্ব আজীবনের..


অলীক 
 

আমার অস্তিত্বে বেড়াতে এসেছিল,
তার কোন জন্ম হয়না মৃত্যু হয়না
জন্ম মৃত্যুর মাঝখানে হেঁটে যায়
সুখ, দুঃখ, অভিমান, প্রাপ্তি আর বিশ্বাসে 
দীপ্ত বিভাময় একজন মানুষ

অনুভবে নিজস্বী অস্তিত্বের তরঙ্গ যেন,
বারবার বলে যায়
  অলীক পুরুষ নয়...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ